রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

জামালপুরে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা জিরা উদ্ধার

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫৭ সময় দেখুন
২৫

জামালপুরে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা জিরা উদ্ধার

আলমাস হোসেন আওয়াল
ইসলামপুর প্রতিনিধি জামালপুর

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ৪২ বস্তায় ১হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা ও ১৯১ বোতল ভারতীয় মদসহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ইজলামারী বিওপি ও বড়াইবাড়ী বিজিবি সদস্যরা সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে এসব ভারতীয় মদ উদ্ধার করেন।

শনিবার (৬ জুন) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর-৩৫ বিজিবি।

জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ইজলামারী বিওপির বিজিবির সদস্যরা সীমান্তবর্তী ১০৬৬ পিলারের কাছে বন্ধুরচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বিজিবির সদস্যরা মালিক বিহীন ১৫৬ বোতল মদ জব্দ করেন। অপরদিকে একই রাতে বড়াইবাড়ী বিওপির বিজিবির সদস্যদের অভিযানে সীমান্তবর্তী চুলিয়ারচর নামক স্থানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

এছাড়াও শনিবার সকালে সাহেবের আলগা বিওপির বিজিবির সদস্যরা সীমান্তবর্তী ইটালুকান্দা নামক স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা ও একটি নৌকা উদ্ধার করেন।

মদ উদ্ধারের ঘটনায় রৌমারী থানায় পৃথক দুটি জিডি করা হয়েছে ও মদ গুলে ধ্বংস করতে ৩৫ বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে এবং জিরা গুলো রৌমারী শুল্ক হস্তান্তর করা হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD