রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান

নির্বাচনকে ঘিরে অতীতের মতো একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে- এসএম জিলানী

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২০৩ সময় দেখুন
২৮

নির্বাচনকে ঘিরে অতীতের মতো একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে- এসএম জিলানী

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জ ৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী বলেছেন, অন্তর্বর্তী সরকার আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করছে। কিন্তু এ নির্বাচন ঘিরেও অতীতের মতো একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের পৌর মার্কেটের সামনে আয়োজিত গনসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসএম জিলানী বলেন, গত ১৭ বছর মানুষের ভোটের অধিকার ছিল না। সাধারণ মানুষ, ভোটার সহ অন্য দলীয় নেতাদের কোনো মূল্যায়ন ছিল না। এখন সেই অধিকার আবার ফিরেছে। এবার আমাদের সেই মূল্যায়ন ধরে রাখতে হবে। রাষ্ট্রের মালিক জনগণ। ভয়-ভীতি উপেক্ষা করে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতেই বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে।

তিনি বলেন, আমি আপনাদের সন্তান, এই টুঙ্গিপাড়ার জিটি স্কুলে পড়াশোনা করেছি। আওয়ামী লীগ না থাকলে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া বাসী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন, এটা ভূল ধারনা। ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। আপনাদের (জনগন) সুখে দুঃখে, বিপদে আপদে সব সময় পাশে পাবেন। আপনাদের ছেড়ে কোথাও যাবো না। একটি বার আমাকে সুযোগ দিন।

টুঙ্গিপাড়া উপজেলা, পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত গনসংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ ২ (সদর-কাশিয়ানী আংশিক) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ কেএম বাবর, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আবুল খায়ের, সদর উপজেলা বিএনপির সভাপতি লেলিন শিকদার, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD