রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু

সরিষাবাড়ীতে অনুমোদন ছাড়া ভবন নির্মাণে প্রশাসনের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা আদায়

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৫৬৭ সময় দেখুন
৩৮

সরিষাবাড়ীতে অনুমোদন ছাড়া ভবন নির্মাণে প্রশাসনের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা আদায়

রাশেদুল ইসলাম সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

সরিষাবাড়ী পৌরসভার মুক্তিযোদ্ধা সংসদ মোর এলাকায় অনুমোদন ছাড়াই সরকারি জমিতে ভবন নির্মাণের অভিযোগে স্থানীয় বাসিন্দা লক্ষী চান চৌধুরীর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। রোববার ( দুই নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লিজা রিছিল ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ অবিলম্বে বন্ধের নির্দেশ দেন এবং অনুমতি ছাড়াই কাজ কাজ শুরু এবং ভাড়া দেয়ার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযোগ রয়েছে, লক্ষী চান চৌধুরী ও তার স্ত্রী ড়েলিয়া চৌধুরী, ছেলে বিজয় চৌধুরী ,সঞ্জয় , হৃদয় চৌধুরী ও রাজীব সহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে পৌরসভার অনুমোদন ছাড়াই সরকারি ভূমিতে ভবন নির্মাণ ও সংযোজনের কাজ চালিয়ে আসছিলেন। এ ঘটনায় স্থানীয় জনগণ, সাংবাদিক ইসমাইল হোসেন সহ পেশাদার সাংবাদিকগণ ও সাবেক পৌর মেয়র ফয়জুল কবির তালুকদার শাহিন , যুবদল নেতা দুলাল মিয়া, স্থানীয় এলাকাবাসী নজরুল ইসলাম এর প্রতিবাদ জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

এ লক্ষ্যে সরিষাবাড়ি থানা পুলিশের সহযোগিতায়, পৌর প্রশাসন এর পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে বলেন—“আইনের শাসন প্রতিষ্ঠায় এটি প্রশংসনীয় উদ্যোগ, যা ভবিষ্যতে অবৈধ নির্মাণ রোধে দৃষ্টান্ত হয়ে থাকবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD