রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু

জামালপুরের সরিষাবাড়ীতে প্রশাসন কর্তৃক জব্দকৃত বালু নিলামে বিক্রি।

প্রতিবেদকের নাম
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২২৯ সময় দেখুন
২৭

জামালপুরের সরিষাবাড়ীতে প্রশাসন কর্তৃক জব্দকৃত বালু নিলামে বিক্রি।

স্টাফ রিপোর্টার:

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা প্রশাসন কর্তৃক ৫ নং পিংনা ও ৪ নং আওনা ইউনিয়নে অবৈধ ভাবে স্তুপ করে রাখা জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০ টার সময় উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর ও বেলা ১২ টায় আওনা ইউনিয়নের জব্দকৃত বালু স্তূপের স্থানে নিলাম কাজ সম্পন্ন করেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল।

পিংনা ইউনিয়নের রাধানগর এলাকায় অবৈধ ভাবে স্তুপ করে বালু বিক্রীর অপরাধে চারটি স্তুপে সর্বমোট ৪ লাখ ৩৯ হাজার ৩৬৭.৫০ ঘন ফুট এবং আওনা ইউনিয়নে ৫৬ হাজার ৭১৫.০৮ ঘন ফুট বালু জব্দ করে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন।

পরে সকল সরকারি প্রক্রিয়া সম্পন্ন করে পিংনা ইউনিয়নে ৩.৪৪ টাকা প্রতি ঘন ফুট বালু এবং আওনা ইউনিয়নে ৩.৬৭ টাকা বালুর মুল্য নির্ধারণ করে উপজেলা প্রশাসন।

এতে পিংনাতে সর্বমোট ১৫ লাখ ১১ হাজার ৪২৪.৫০ টাকা ও আওনা ইউনিয়নে ২ লাখ ৮ হাজার ১৪৪.০৮টাকা সরকারি মুল্য নির্ধারণ করে প্রশাসন।

এবিষয়ে পিংনা ইউনিয়নে তিন জন এবং আওনা ইউনিয়নের তিন জন নিলামে অংশ গ্রহন করেন । এর মধ্যে পিংনাতে আনোয়ার হোসেন সেন্টু সর্বোচ্চ দরদাতা হিসাবে ১৫ লাখ ৩০ হাজার টাকা এবং আওনাতে উজ্জল মিয়া ২ লাখ ১০ হাজার টাকা সর্বোচ্চ দরদাতা হিসাবে নিলাম ক্রয় করেন।

নিলাম কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD