রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু

থানচিতে আগুনে ১১ দোকান ও ৪ বসতঘর পুড়ে ছাই।

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৩৩০ সময় দেখুন
৩১

থানচিতে আগুনে ১১ দোকান ও ৪ বসতঘর পুড়ে ছাই।

উশৈনু মারমা
বিশেষ প্রতিনিধি(থানচি বান্দর বান)

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজারে গভীর রাতে ভয়াবহ আগুন লেগে ১১টি দোকান ও ৪টি বসতঘর পুড়ে গেছে।

শনিবার (২৫ অক্টোবর) রাত ১.৪৫ মিনিট
দিকে আগুনের সূত্রপাত হয় এবং তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

আগুন লাগার খবর পেয়ে বলিপাড়া বিজিবি ব্যাটালিয়ন, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে থানচি উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস এসে যোগ দেয় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

থানচি ফায়ার স্টেশনের ফায়ার লিডার পিয়ার মোহাম্মদ বলেন, রাত ২টার দিকে জরুরি নম্বরে কল পাওয়ার পরপরই আমরা বলিপাড়া বাজারের উদ্দেশে রওনা দেই। আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো কাজ শুরু করি।

বাজার ব্যবসায়ী কমিটির প্রধান উপদেষ্টা মংম্রাসিং মারমা বলেন, তখন রাত গভীর হওয়ায় সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করে বাজারের দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে হৈ চৈ শুনে দোকান থেকে বের হয়ে দেখি আগুন জ্বলছে। অনিল কান্দিদাশের মালিকানাধীন একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই বাজারে চলে এসেছি। স্থানীয়দের নিয়ে আগুন নেভানোর কাজে অংশ নিচ্ছি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, ২০২৩ সালের ২৫ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে বলিবাজারের ৫৮টি দোকান ও বসতবাড়ি পুড়ে যায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD