শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

জামালপুর-৪ সরিষাবাড়ীতে ধানের শীষের সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ

প্রতিবেদকের নাম
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩৩৯ সময় দেখুন
৩৩

জামালপুর-৪ সরিষাবাড়ীতে ধানের শীষের সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

‘তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’ — এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ৪নং আওনা ইউনিয়নের জন্নাথগঞ্জ ঘাট বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
জামালপুর জেলা বিএনপি’র সভাপতি এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪০, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমের পক্ষ থেকে এই লিফলেট বিতরণ ও পথসভা আয়োজন করা হয়।

আওনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সুরুজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন —
৪নং আওনা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মনিরুজ্জামান মাসুম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মোরশেদ (শিমুল), ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফিরোজ আলম সোহাগ এবং ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান আতিক।

পথসভাটি পরিচালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল খালেক।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওনা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম হাই, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, আবুল কালাম আজাদ, ইলিয়াস, রাজ্জাক, আওনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শিপন মিয়া, সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিমন, যুবদলের যুব বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, সহ-সভাপতি স্বেচ্ছাসেবক দল মোঃ নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD