শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

আপত্তিকর অবস্থায় ছাত্র- ছাত্রী আটক

প্রতিবেদকের নাম
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪৫৯ সময় দেখুন
৩৩

আপত্তিকর অবস্থায় ছাত্র- ছাত্রী আটক

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মহানগরীর একটি ছাত্রীনিবাস থেকে ‘আপত্তিকর অবস্থায়’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের দুই শিক্ষার্থীকে আটক করেছে স্থানীয়রা। গত শনিবার (৫ অক্টোবর) গভীর রাত দেড়টার দিকে মতিহার থানাধীন কাজলা কেডি ক্লাব সংলগ্ন তন্নী ছাত্রীনিবাস থেকে তাদের আটক করা হয়। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দুজনের অভিভাবকদের খবর দেওয়া হয়।

জানা যায়, তাদের মধ্যে পূর্ব থেকেই প্রেমের সম্পর্ক ছিল। এদিকে, পরদিন রবিবার (৬ অক্টোবর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে উভয় পক্ষের অভিভাবকদের খবর দেওয়ার পর তারা উপস্থিত হয়। এরপর উভয় পরিবারের সদস্যদের জিম্মায় দুই ছাত্র ও ছাত্রীকে ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, ঘটনার সময় তন্নী ছাত্রনিবাসে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মতিহার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ ঢাবি ছাত্রকে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে, রাবি ছাত্রীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের জিম্মায় জুলাই-৩৬ হলে রাখা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবর রহমান বলেন, উভয় পরিবারের সদস্যরা মুচলেকা দিয়ে গেছেন যে তারা ছেলে এবং মেয়েকে বিয়ে দিয়ে দেবেন। এরপরই মুচলেকায় উভয় পরিবারের জিম্মায় ছাত্র এবং ছাত্রীকে মুক্তি দেওয়া হয়।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মালেক বলেন, বিশ্ববিদ্যালয়ের দপ্তরে উভয় পক্ষের সম্মতিক্রমে মুচলেকায় তাদের ছেড়ে দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD