শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

চুয়াডাঙ্গায় বিশ্ববসতি দিবস উদযাপিত

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩২৬ সময় দেখুন
৩২

চুয়াডাঙ্গায় বিশ্ববসতি দিবস উদযাপিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি (০৬-১০-২৫):
‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যার  সাড়া’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ববসতি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের কোর্টমোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্টিত হয়। জেলা প্রশাসক জহিরুল ইসলালমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন বিশ্ব বসতি দিবসের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সভায় গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শহিদুল হাসান ও শফিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সুজাত কাজী  এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, যেখানে মানুষের প্রয়োজনীয় চাহিদা পূরণ হয় সেখানেই বসতি গড়ে উঠে। ঘর-বাড়ি বানাতে গেলে নিজেরা খেয়াল রাখবেন। দায়িত্ব এড়ানো যাবে না। সতর্ক থাকতে হবে। গণপূর্ত সরকারি ভবনে কাজ করে থাকে। বেসরকারি ভবনের মত যত্ন নেয়া হয় না।  সঠিক পরিমাণে উপকরণ দেয়া  না হয় ,তাহলে  দীর্ঘদিন চলবে না। একটা ভবন ৫০ বছর ঠিকভাবে চলতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD