April 20, 2026, 12:28 am
শিরোনাম :
শরণখোলায় সুন্দরবনের মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার রামগড় কলাবাড়ী স্কুল আগুনে পুড়ে ছাই,ক্ষতি ২০ লক্ষ টাকার মত নিখোঁজের দুইদিন পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক

টাঙ্গাইলের গোপালপুরে ভেঙ্গুলা ব্রীজ সংলগ্ন রাস্তার বেহাল দশা

প্রতিবেদকের নাম
  • Update Time : Friday, October 3, 2025
  • 323 সময় দেখুন

টাঙ্গাইলের গোপালপুরে ভেঙ্গুলা ব্রীজ সংলগ্ন রাস্তার বেহাল দশা।

স্টাফ রিপোর্টার

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ভেঙ্গুলা ব্রীজ সংলগ্ন পূর্বাংশের বর্তমানে মারাত্মক বেহাল অবস্থায় হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। এর ফলে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষ পর্যন্ত।

৩ অক্টোবর ২০২৫ (শুক্রবার) সকালে এই রাস্তার বেহাল দশার কারণে একটি পাট ভর্তি ট্রাক উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় গভীর গর্ত ও খানাখন্দ থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। এতে ব্রিজ সংলগ্ন এলাকায় কয়েক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এই ঘটনায় পথচারী ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা দেরিতে গন্তব্যে পৌঁছায়, আর জরুরি রোগীবাহী যানবাহন আটকা পড়ে যায়। স্থানীয়রা জানান, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়— প্রায়ই এই রাস্তায় ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সড়কের সংস্কার কাজ হচ্ছে না। বৃষ্টি হলেই খানাখন্দে পানি জমে সড়ক একেবারে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। তারা দ্রুত সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD