শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

বলী পাড়ায় কালভার্টে মৃত্যুফাঁদ

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৮ সময় দেখুন
২৮

বলী পাড়ায় কালভার্টে মৃত্যুফাঁদ

থানছি বলীপাড়ায়,সেন্স ফ্রান্সিস জেভেয়ার হাই স্কুল ও ২০টি বিভিন্ন পাড়া যাতায়াতে চরম দুর্ভোগ।

উশৈনু মারমা
বিশেষ প্রতিনিধি:(থানছি বান্দরবান)

থানচি উপজেলার ৪নং বলী পাড়া ইউনিয়নে সেন্স ফ্রান্সিস জেভেয়ার হাই স্কুলে যাওয়ার একমাত্র কালভার্টটি ভেঙে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এলজিডি টেন্ডারের আওতায় নির্মিত এই কালভার্ট মাত্র এক বছরের মাথায় ভেঙে পড়ায় শিক্ষার্থী ও এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন শতাধিক শিক্ষার্থী ওই কালভার্ট দিয়ে যাতায়াত করে। তবে ভাঙা ও ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বৃষ্টির সময় পানির প্রবাহে ভাঙা অংশ দিয়ে পড়ে যাওয়ার ঝুঁকি আরও বেড়ে যায়। ফলে অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠানো নিয়েও আতঙ্কে রয়েছেন।

গ্রামবাসী ও সেন্স ফ্রান্সিস জেভিয়ার হাই স্কুলে প্রতিনিধি, অভিযোগ করে বলেন, “নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল। তাই মাত্র এক বছরের মধ্যেই কালভার্ট অকার্যকর হয়ে পড়েছে। এখন এটিতে চলাচল মানে মৃত্যুর মুখে যাওয়া।”

অভিযোগ রয়েছে, কাজ শেষ হওয়ার সময় গর্ত ও দুর্বল অংশ মাটি ও লতাপাতা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এতে কয়েক মাস টিকে থাকলেও বর্তমানে ভাঙন স্পষ্ট হয়ে পড়েছে।

এলাকার জনগণ দ্রুত টেকসই ও স্থায়ীভাবে কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছে। তাদের মতে, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে জরুরি ভিত্তিতে নতুন কালভার্ট নির্মাণ ছাড়া বিকল্প নেই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD