শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১জন

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৫ সময় দেখুন
৩৭

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১জন

চুয়াডাঙ্গা প্রতিনিধি (২৭-০৯-২৫): চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানাধীন জোয়ার্দ্দারপাড়াস্থ এজেআর পার্সেল এ্যান্ড কুরিয়ার সার্ভিস লিঃ এর সামনে থেকে জেলা গোয়েন্দা শাখায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ হাজার ৭০০ পিস অবৈধ্য মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আসামী মোঃ নাজমুল হোসাইন’কে গ্রেফতার করেন।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত সাড়ে ১০ টায় মাদক কারবারী চুয়াডাঙ্গা শহরের একাডেমী মোড় হতে বড়বাজার আসার পথিমধ্যে জোয়ার্দ্দারপাড়াস্থ এজেআর পার্সেল এ্যান্ড কুরিয়ার সার্ভিস লিঃ এর সামনে থেকে আসামী মোঃ নাজমুল হোসাইন (৩৮), পিতা-মৃত মানোয়ার হোসেন, মাতা- মৃত রোকেয়া বেগম, সাং-রামনগর ক্লাবমোড়, থানা- দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা’কে গ্রেফতার করেন এবং অপর আসামী পালিয়ে যায়। স্থানীয় সাক্ষীদের সম্মুখে আসামীর ডান হাতে থাকা বাজারকরা প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করে খাকি রংয়ের কসটেপ দিয়ে মোড়ানো ৩০ প্যাকেট নীল রংয়ের প্লাস্টিকের জিপারের মধ্যে ৫ হাজার ৭শ পিস ইয়াবা ট্যাবলেট,যার মূল্য অনুমান-১৭,১০,০০০/-(সতের লক্ষ দশ হাজার)টাকা উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) জুম্মান খান, এসআই (নিঃ)/মোঃ নাহিরুল ইসলাম, এসআই (নিঃ)/মুহিদ হাসান,এএসআই (নিঃ)/ মোঃ মোত্তালেব হোসেন এবং এএসআই (নিঃ)/ আবু আল ইমরান।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD