শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

চুয়াডাঙ্গায় “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবেদকের নাম
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৮ সময় দেখুন
৩৭

চুয়াডাঙ্গায় “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি : (২৫-০৯-২৫) চুয়াডাঙ্গায় “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং জেলা তথ্য অফিস, চুয়াডাঙ্গার উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় একটি বিশেষ ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি অনুষ্ঠিত হয় ইউনিসেফ বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় আয়োজিত “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫” উপলক্ষে, যেখানে গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটসের তরুণ ভলান্টিয়াররা অংশগ্রহণ করেন।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটসের সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় আলোচকবৃন্দ টাইফয়েড টিকাদান কর্মসূচির প্রয়োজনীয়তা, তরুণ স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব সম্পর্কে মতামত প্রদান করেন। একইসঙ্গে অংশগ্রহণকারীরা সমাজের বিভিন্ন স্তরে এ ধরনের জনস্বাস্থ্য কার্যক্রম আরও ব্যাপকভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD