April 19, 2026, 11:01 pm
শিরোনাম :
শরণখোলায় সুন্দরবনের মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার রামগড় কলাবাড়ী স্কুল আগুনে পুড়ে ছাই,ক্ষতি ২০ লক্ষ টাকার মত নিখোঁজের দুইদিন পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক

কুড়িগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, September 20, 2025
  • 172 সময় দেখুন

কুড়িগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেফতার

মো:সেলিম মিয়া
বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া এলাকা থেকে সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য নিয়ামুল আরিফ ওরফে নিখিল চৌধুরীকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছোট ভাই।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার মামলায় নিয়ামুল আরিফের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান স্থানীয় প্রশাসন।

ভুক্তভোগী আন্দোলনকারীরা দাবি করেছেন, পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছিল। তারা দ্রুত বাকি আসামিদেরও গ্রেফতারের দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD