শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

ভারতে অনুপ্রবেশকারী ৪ বাংলাদেশী নাগরিককে হস্তান্তর

প্রতিবেদকের নাম
  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ সময় দেখুন
৩০

চুয়াডাঙ্গা বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে ভারতে অনুপ্রবেশকারী ৪ বাংলাদেশী নাগরিককে হস্তান্তর

চুয়াডাঙ্গা প্রতিনিধি : (১৯-০৯-২৫) চুয়াডাঙ্গা বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে ভারতে অনুপ্রবেশকারী ৪ বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করা হয়েছে।
গতকাল ১৯ সেপ্টেম্বর দুপুর ১২ টার সময় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্তের মেইন পিলার ১০৫ এর নিকট শূন্য লাইনে কোম্পানী কমান্ডার পর্যায়ে এক সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার       আবুল বাশার মিয়া এবং ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের ব্রহ্মনগর কোম্পানী কমান্ডার ধর্মেন্দ্র সিং উপস্থিত ছিলেন। আলোচনার এক পর্যায়ে, পূর্বে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী মোট ০৪ জন বাংলাদেশী নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিজিবির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। হস্তান্তরপ্রাপ্তদের মধ্যে ০১ জন পুরুষ, ০২ জন মহিলা এবং ০১ জন অপ্রাপ্ত বয়স্ক শিশু রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে প্রবেশ করে ভারতের রাজস্থানে বসবাস করছিল।
বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের অংশ হিসেবে এ ধরনের পতাকা বৈঠক দুই দেশের মধ্যে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD