শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

চুয়াডাঙ্গায় জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৭ সময় দেখুন
৩৩

চুয়াডাঙ্গায় জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি :
আজ ১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, চুয়াডাঙ্গার সার্বিক সহযোগিতায় চুয়াডাঙ্গায় জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোঃ এখলাস উদ্দিন, সভাপতি, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, চুয়াডাঙ্গা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক তার বক্তব্যে জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারা এবং খেলাধুলার বিকাশে এ ধরনের উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে অভিমত ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে টুর্নামেন্টটি সফলভাবে সমাপ্ত হবে এবং প্রতিটি ম্যাচ সুষ্ঠু ও সঠিকভাবে পরিচালিত হবে। এছাড়া তিনি চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা ফুটবল দলের মধ্যকার উদ্বোধনী আকর্ষণীয় ম্যাচ উপভোগ করেন।

এ সময় অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলার বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD