শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

বাগমারার উপ পরিরদর্শক সাময়িক বরখাস্ত।

প্রতিবেদকের নাম
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০১ সময় দেখুন
২৭

বাগমারার উপ পরিরদর্শক সাময়িক বরখাস্ত

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ খাদ্যগুদামে বিপুল পরিমাণ পচা ও নিম্নমানের চাল মজুত রাখার অভিযোগে উপপরিদর্শক বাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একই সঙ্গে তাকে নওগাঁর নিয়ামতপুরে খাদ্য নিয়ন্ত্রকের দফতরে সংযুক্ত করা হয়েছে।

রাজশাহীর আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক মো. মাইন উদ্দিন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বৃহস্পতিবার (৪ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম ও জেলা খাদ্য দফতরের কারিগরি পরিদর্শক সিহাবুল ইসলাম সরেজমিনে পরিদর্শনে গুদামে নিম্নমানের চাল দেখতে পান। বাচ্চু মিয়া ভালো মানের চাল অন্যত্র সরিয়ে নিম্নমানের চাল রাখা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

একই দিনে অভিযানকালে তিনটি গুদামে বিপুল পরিমাণ পচা ও দুর্গন্ধযুক্ত চাল উদ্ধার করা হয়। কয়েকশ বস্তা চাল থেকে নমুনা সংগ্রহ করে চার বস্তা সিলগালা করা হয়েছে। জানা যায়, এই চালগুলো দুস্থ নারী ও খাদ্য বান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের জন্য মজুদ করা হয়েছিল।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সুবিধাভোগী দুস্থ নারীরা পচা ও নিম্নমানের চাল পাচ্ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, “এই ধরনের অপরাধ ক্ষমা করা যায় না।” সাময়িক বরখাস্তের পাশাপাশি সান্তাহার খাদ্য গুদামের পরিদর্শক মকদুবুল হক বিশ্বাসকে ভবানীগঞ্জে নতুন পদায়ন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD