March 2, 2026, 9:48 pm
শিরোনাম :
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে ঘুষ চাওয়ার অভিযোগ, উপাচার্যের অস্বীকার কুমিল্লায় বিজিবির অভিযানে সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক

রুয়েটে ছাত্রলীগ নেতা গ্রেফতার।

প্রতিবেদকের নাম
  • Update Time : Tuesday, September 9, 2025
  • 122 সময় দেখুন

রুয়েটে ছাত্রলীগ নেতা গ্রেফতার

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ হোসাইন সাঈদকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের চাপের মুখে থানায় সোপর্দ করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ ক্লাসে যোগ দিতে আসলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। পরে রুয়েট প্রশাসন তাকে মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

রুয়েট ছাত্রলীগের নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, হলে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন, হুমকি প্রদান এবং জুলাই আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাজ্জাদকে বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছিল। তবে তারা স্পষ্ট জানিয়েছেন, কোনোভাবেই ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করতে দেবেন না। এ ছাড়া অভিযুক্তদের পাশাপাশি যেসব ব্যক্তি তাদের মদদ দিচ্ছেন, তাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

মতিহার থানার ওসি আবদুল মালেক বলেন, শেখ সাজ্জাদ হোসাইন ক্লাস করতে রুয়েটে গিয়েছিল। শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশের কাছে সোপর্দ করে। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে সেটি যাচাই করে দেখা হচ্ছে ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD