শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

বাগমারার সরকারী খাদ্য গুদামে পচা চাল।

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৮ সময় দেখুন
২৭

বাগমারার সরকারী খাদ্য গুদামে পচা চাল

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় সরকারি খাদ্য গুদাম ভর্তি রয়েছে পচা ধান আর চাল। গুদামে রক্ষিত চালের ৭০ থেকে ৮০ ভাগ চাল হচ্ছে পচা বা নষ্ট।

সেই পচা চাউল সরকারি বিভিন্ন প্রকল্পের সুফল ভোগীদের মাঝে বিক্রয় করা হয়ে থাকে। ওই সকল চাউল সুফল ভোগীরা খেতে না পারায় প্রশাসনের নিকট মৌখিক অভিযোগ করে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে খাদ্য গুদাম পরিদর্শনে যায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা। এ সময় উপজেলার ৪টি খাদ্য গুদামে গিয়ে ধান এবং চাউলের বস্তা দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা পাওয়া যায় এই পরিদর্শনে। গুদামে থাকা ধান এবং চাউল পচে নষ্ট হয়ে গেছে। ধান এবং চাউলের মান ঠিক আছে কিনা সেটা জানার জন্য কিছু সিম্পল সংগ্রহ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার সরকারি সুফলভোগীদের মাঝে এই চালগুলো বিক্রয় করা হয়ে থাকে। এই চালের মান এতটাই খারাপ যা খাওয়ার অনুপযোগী।

ওসিএলএসডি বাচ্চু মিয়া দাবি করেন এতো চাউল চেক করে নেয়া সম্ভব হয় না। পাশাপাশি চালগুলো বিভিন্ন ঠিকাদার কর্তৃক সংগ্রহ করা হয়ে থাকে। ট্রাক ভর্তি করে ঐ সকল চাউলের বস্তা আনা হয় খাদ্য গুদামে।

এদিকে, খাদ্য গুদামে এই অনিয়মের ঘটনায় চারটি গুদাম সীলগালা করেছে উপজেলা প্রশাসন। খাদ্য গুদামে অভিযান কালে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেশ আমিন সহ ওসিএলএসডি বাচ্চু মিয়া।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেশ আমিন বলেন, উপজেলা খাদ্য গুদামে কখন কি পরিমান চাউল বা ধান গুদাম জাত করা হচ্ছে সেটি মূলত যিনি গুদাম কর্মকর্তা তিনি দেখে এবং বুঝে নেন। কি পরিমাণ চাউল নষ্ট হল এটি আসলে বলা সম্ভব হচ্ছে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, এটি আসলে গুদাম কর্মকর্তার অবহেলা। তিনি যে পদের দায়িত্ব পালন করবেন সেটি খেয়াল রাখবেন না সেটা তো মেনে নেয়া যায় না। সরকারের কোটি কোটি টাকার মালামাল নষ্ট হচ্ছে অথচ তিনি জানেন না এটা হতে পারে না। এই চাউল খাওয়ার অনুপযোগী। আমি নিজেও জানতাম না। সুফলভোগীদের অভিযোগের ভিত্তিতেই গুদামে অভিযান পরিচালনা করি। অনিয়ম প্রমাণিত হওয়ায় বর্তমানে চারটি গুদাম সিলগালা করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD