শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

তানোরে দুই বাড়িতে দূর্ধষ ডাকাতি।

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬৮ সময় দেখুন
২৭

তানোরে দুই বাড়িতে দূর্ধষ ডাকাতি

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর তানোরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা উভয় বাড়ির পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তানোর উপজেলার সীমান্ত এলাকার মালশিরা গ্রামের আবিদা জুয়েলার্সের মালিক মোয়াজ্জেম সোনারের (৪০) বাড়ি ও পাশের বাড়িতে ৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাত ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে মোয়াজ্জেম সোনার ও তার স্ত্রীকে ওড়না দিয়ে বেঁধে রাখে। পরে ঘরে থাকা কাঠের আলমারি ভেঙে ৩ ভরি ওজনের স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন ও নগদ আড়াই লাখ টাকা লুট করে।

এর তিন ঘণ্টা পর একই কায়দায় পাশের বেলাল উদ্দিনের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা পরিবারের সদস্যদের বেঁধে রাখে এবং ঘরে থাকা কাঠের আলমারি, স্টিলের শোকেজ ও বাক্স ভেঙে সাড়ে ৩ ভরি ওজনের স্বর্ণালংকার, ৩টি মোবাইল ফোন ও নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট করে।

ভুক্তভোগীরা জানান, ডাকাতরা আন্ডারওয়ার, লুঙ্গী (কাঁছা দেওয়া অবস্থায়) ও হাফপ্যান্ট পরেছিল এবং স্থানীয় ভাষায় কথা বলেছে। তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে। ঘরে প্রবেশের পর ডাকাতরা ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়ে উভয় পরিবারের সদস্যদের ব্যাপকভাবে মারধর করেছে।

পুলিশের সহকারী সুপার মির্জা আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম জানান, উভয় ডাকাতির ঘটনায় একটি টিম গঠন করা হয়েছে। ডাকাতদের গ্রেফতারের ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান শুরু করা হয়েছে এবং আশা করা হচ্ছে দ্রুত তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD