শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

চুয়াডাঙ্গায় ২টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা।

প্রতিবেদকের নাম
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫৪ সময় দেখুন
৩৬

চুয়াডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করার কারণে ২টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি (৩-০৯-২৫) : চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসপাতাল রোড় এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করার কারণে ২টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে, গতকাল সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ পরিচালিত অভিযান ক্লিনিক ও ডায়াগনস্টিক তদারকি করা হয়।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি বলেন, এ তদারকির মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় যৌথ স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান (জনাব জান্নাতুল, জনাব হাসান, জনাব ইসমাঈল, জনাব হাসনাত ,জনাব শাকিল এবং জনাব ওলি) জনতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং মো: মমিনুল ইসলাম এর নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টারকে যথাক্রমে ৩০ হাজার টাকা ও ৩০ হাজার টাকা সহ সর্বমোট ৬০ হাজার টাকা টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । এসময় চিকিৎসা প্রতিষ্ঠানসমূহের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা ও মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার না করার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান।
সার্বিক সহযোগিতায় ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারী ইন্সপেক্টর জনাব নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি জনাব মো: রফিকুল ইসলাম ও জেলা পুলিশেরর একটা টীম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD