April 19, 2026, 7:51 pm
শিরোনাম :
শরণখোলায় সুন্দরবনের মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার রামগড় কলাবাড়ী স্কুল আগুনে পুড়ে ছাই,ক্ষতি ২০ লক্ষ টাকার মত নিখোঁজের দুইদিন পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক

রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার।

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, September 3, 2025
  • 409 সময় দেখুন

রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. ইমরান (২৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।রাজশাহী রেস্টুরেন্ট

সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে শরীয়তপুর জেলার পালং থানার মধ্য পালং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ সূত্রে জানা যায়, ইমরান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে। প্রায় ছয় মাস আগে ভিকটিমের স্বামী তালাক দেওয়ার পর তিনি স্থানীয় একটি কোম্পানিতে চাকরি করছিলেন। এসময় ইমরানের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ২২ জুলাই ভিকটিম ইমরানের চাচার বাসা ভাড়া নেন। এরপর গত ২ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে ইমরান ওই ভাড়া বাসায় প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ভিকটিম নিজে বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করেন।

মামলার পর থেকে পলাতক আসামিকে গ্রেপ্তার র‌্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাব-৫ (সিপিএসসি রাজশাহী) ও র‌্যাব-৮ (সিপিসি-২ মাদারীপুর) এর একটি যৌথ দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শরীয়তপুরের পালং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তাতরের পর ইমরানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা সন্ত্রাস, মাদক, অস্ত্র, ছিনতাইসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। সামাজিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD