শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

রাজশাহীতে কর্মচারি ঐক্য পরিষদের মানববন্ধন।

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২২১ সময় দেখুন
২৬

রাজশাহীতে কর্মচারি ঐক্য পরিষদের মানববন্ধন

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

বিভিন্ন দাবিতে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, রাজশাহী বিভাগের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ আগস্ট ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে রাজশাহী বিভাগের আওতাধীন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৫০ থেকে ৬০ জন আউটসোর্সিং কর্মচারী অংশগ্রহণ করেন। তারা ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে নিয়োগ, চাকরির নিশ্চয়তা প্রদান, চাকরিচ্যুতদের পুনর্বহালসহ নানা দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন-
গোলাম কবীর, আহ্বায়ক, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, রাজশাহী বিভাগ

মুকুল হোসেন, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, রাজশাহী জেলা

আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, রাজশাহী জেলা
এছাড়াও অন্যান্য আউটসোর্সিং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেলেও এখনো দাবিগুলো বাস্তবায়িত হয়নি। তারা আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বাতিল করে সরাসরি নিয়োগ প্রদান, চাকরির নিশ্চয়তা নিশ্চিত করা, টেন্ডারের নামে অভিজ্ঞ কর্মচারীদের ছাঁটাই না করা, চাকরিচ্যুতদের পুনর্বহাল, বকেয়া বেতন দ্রুত পরিশোধ, কারণ ব্যতিরেকে চাকরিচ্যুতি বন্ধ করা এবং সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ উল্লিখিত দাবিসমূহ সংবলিত একটি স্মারকলিপি রাজশাহী বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD