শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

সরিষাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক।

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২১৬ সময় দেখুন
৩১

স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তারাকান্দি এলাকায় এক অভিযানে তাদের আটক করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৭৫ হাজার টাকা।

শনিবার সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন: পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার গ্রামের রাজু আহমেদ (৩৯) এবং ঢুরিয়াভিটা গ্রামের মো. সবুর মিয়া (৫৭)।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীন মিয়া জানতে পারেন যে, তারাকান্দি এলাকায় মাদক কেনাবেচা চলছে। খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় তিন মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করতে সক্ষম হয়, তবে একজন পালিয়ে যায়।

পরে আটককৃতদের দেহ তল্লাশি করে রাজু আহমেদের কাছ থেকে ২৪০ পিস এবং সবুর মিয়ার কাছ থেকে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দুজনেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল হাসান রাশেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রাজু আহমেদের বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD