March 2, 2026, 5:39 pm
শিরোনাম :
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে ঘুষ চাওয়ার অভিযোগ, উপাচার্যের অস্বীকার কুমিল্লায় বিজিবির অভিযানে সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক

জামালপুরের। সরিষাবাড়ী উপজেলায় উদযাপিত হল জাতীয় মৎস্য সপ্তাহ।

প্রতিবেদকের নাম
  • Update Time : Tuesday, August 19, 2025
  • 456 সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।
র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোহছেন উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক অফিসার রুহুল আমিন বেগ।

আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্য সম্পদ বৃদ্ধি, দেশি মাছের সুরক্ষা এবং অভয়াশ্রম গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি পেলে দেশের অর্থনৈতিক উন্নয়নে তা বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল হাসান রাশেদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, এবং প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান। মৎস্য উদ্যোক্তা মোঃ ফয়জুর রহমান সোহেল ও মৎস্যজীবী বদিউজ্জামান বদিও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য কয়েকজন মৎস্যজীবীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রম শেষ হয়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য উদ্যোক্তা, মৎস্যজীবী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD