April 19, 2026, 6:14 pm
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার অনেক উপকারী ফল তেতুল কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের

মেহেরপুরে সূচনা যুব কল্যাণ সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি।

প্রতিবেদকের নাম
  • Update Time : Tuesday, August 19, 2025
  • 617 সময় দেখুন

মেহেরপুরে সূচনা যুব কল্যাণ সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি

মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকায় সূচনা যুব কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩ টায় উপজেলার বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সংগঠনের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। শিশু-কিশোরদের হাতে চারাগাছ তুলে দিয়ে তাদেরকে প্রকৃতিকে ভালোবাসতে ও গাছের যত্ন নিতে উদ্বুদ্ধ করা হয়।

আয়োজকরা জানান, গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। একটি গাছ কেবল অক্সিজেনই দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশ্রয় ও জীবনধারণের নিশ্চয়তা তৈরি করে। তাই প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা করা।

সংগঠনের প্রধান নাসরিন আক্তার বলেন, “প্রকৃতি বাঁচলে আমরা বাঁচব। তাই আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা সবাইকে সবুজ পৃথিবী গড়ার শপথ নিতে চাই।”

উল্লেখ্য, সূচনা যুব কল্যাণ সংস্থা নিয়মিতভাবে সামাজিক উন্নয়নমূলক কাজ, সচেতনতামূলক কর্মসূচি এবং মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD