শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

সরিষাবাড়ীতে শান্তিপূর্ণভাবে পালিত হলো জন্মাষ্টমী।

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৫৪ সময় দেখুন
৩৩

সরিষাবাড়ীতে শান্তিপূর্ণভাবে পালিত হলো জন্মাষ্টমী

জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরের সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে সিমলা বাজার জগন্নাথ মন্দির থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরামনগর কৃষ্ণ কালী মন্দিরে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, পতাকা ও আলোকসজ্জায় সজ্জিত ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন উপলক্ষে ভক্তবৃন্দের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রী মহাদেব সাহা এবং সঞ্চালনা করেন শ্রী শংকর লাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। বিশেষ অতিথি ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি জনাব আজিম উদ্দিন আহমেদ। এছাড়াও সমাজসেবক বিকাশ চন্দ্র সাহা (লিটন)সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভক্তবৃন্দ ও এলাকাবাসী অংশ নেন।

স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটির পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD