April 19, 2026, 4:02 pm
শিরোনাম :
প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার অনেক উপকারী ফল তেতুল কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ

সরিষাবাড়ী যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ ও কারখানা চালুর দাবিতে মানববন্ধন।

প্রতিবেদকের নাম
  • Update Time : Friday, August 15, 2025
  • 321 সময় দেখুন

সরিষাবাড়ী যমুনা সার কারখানায়
গ্যাস সরবরাহ ও কারখানা চালুর দাবিতে শ্রমিক-কৃষকের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান।১৫ই আগস্ট(শুক্রবার)সকাল ৮টা ৩০ মিনিটে পরিদর্শনে আসেন। এ সময় শ্রমিক, কৃষক ও স্থানীয় জনতা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

পরিদর্শন উপলক্ষে কারখানার গেট এলাকায় শ্রমিক, কৃষক, স্থানীয় জনতা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং যমুনা সার কারখানার সিবিএ সভাপতি মোঃ শফিকুল ইসলাম ও সেক্রেটারি মোঃ মোরশেদ আলম তালুকদারের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ আব্দুল মজিদ, আহ্বায়ক সরিষাবাড়ী উপজেলা কৃষক দল। প্রধান অতিথি ছিলেন মামুনুর রশিদ (ফকির), সভাপতি পোগলদিঘা ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি ছিলেন চান মিয়া (চানু), সাবেক সদস্য উপজেলা বিএনপি এবং মিজানুর রহমান (মিজান), সভাপতি ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন জামালপুর। সঞ্চালনা করেন রাশেদুজ্জামান (লিটন), সাবেক সদস্য উপজেলা বিএনপি।

বক্তারা কারখানায় দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করে উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর জোর দাবি জানান। তারা বলেন, যমুনা সার কারখানা চালু হলে এলাকার অর্থনীতি চাঙ্গা হবে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং কৃষকরা সুলভে সার পাবে।

পরিদর্শন শেষে বিসিআইসির চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান সাংবাদিক ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের সাক্ষাৎকারে জানান, আগামী ১৫ই সেপ্টেম্বরের মধ্যে গ্যাস সংযোগ দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD