April 19, 2026, 4:01 pm
শিরোনাম :
প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার অনেক উপকারী ফল তেতুল কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ

সরিষাবাড়ী উপজেলায় উদযাপিত হল জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৫

প্রতিবেদকের নাম
  • Update Time : Tuesday, August 12, 2025
  • 282 সময় দেখুন

স্টাফ রিপোর্টার :

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস–২০২৫ উদযাপন,
সরিষাবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, সনদ ও যুব ঋণ বিতরণ

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় আজ মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস–২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সৈয়দ কামাল হোসেন(উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা)।প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহছেন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিজা রিছিল (সহকারি কমিশনার ভূমি), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিং এবং উপজেলা বিএনপি’র সভাপতি জনাব আজিম উদ্দিন সাহেব।

অনুষ্ঠানে যুব উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে নির্বাচিত যুবকদের মাঝে যুব ঋণের চেক প্রদান করা হয়।

বক্তারা বলেন, “যুবসমাজই জাতির চালিকা শক্তি। সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে তারা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সক্ষম।”

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যুব সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD