March 2, 2026, 4:05 pm
শিরোনাম :
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে ঘুষ চাওয়ার অভিযোগ, উপাচার্যের অস্বীকার কুমিল্লায় বিজিবির অভিযানে সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক

সরিষাবাড়ী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক।

প্রতিবেদকের নাম
  • Update Time : Monday, August 11, 2025
  • 166 সময় দেখুন

নিজস্ব প্রতিনিধি :

গোপন সংবাদের ভিত্তিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যৌথ বাহিনীর এক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, মোবাইল ফোন, নগদ টাকা এবং একটি কুড়াল উদ্ধার করা হয়েছে।

সোমবার(১১ আগষ্ট) ভোর রাতে ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপনের নেতৃত্বে যৌথ বাহিনী উপজেলার কাবারিয়াবাড়ি এলাকায় অভিযান চালায়। ভোর ৩টায় এই অভিযান চালানো হয় এবং মাদক ব্যবসায়ী মোঃ নাসির, মোঃ রুবেল, এবং মোঃ ছাদ্দামকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।আটককৃতদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা, ১.৫ কেজি গাঁজা, ৫টি বাটন মোবাইল ফোন, নগদ ৭,৮৯০ টাকা এবং একটি কুড়াল জব্দ করা হয়েছে।

আটককৃত মোঃ নাসির (২৪) ও মোঃ রুবেল (৩৪) টাঙ্গাইলের গোপালপুর থানার বেরিপটল গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে। অপর আটককৃত মোঃ ছাদ্দাম (৩৬) সরিষাবাড়ীর কাবারিয়াবাড়ি গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।

অভিযান শেষে আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামাল সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। সকাল সাড়ে ৫টায় ইন্সপেক্টর মোঃ জসিমের কাছে তাদের বুঝিয়ে দেওয়া হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD