শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে বটি দিয়ে স্ত্রীকে কুপিয়েছে স্বামী।

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২১৮ সময় দেখুন
৩৪

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের সরিষাবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পাষণ্ড স্বামী তার স্ত্রীকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। স্বামীর মোবাইল চাওয়ার প্রস্তাবে স্ত্রী রাজি না হওয়ায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার(১০ আগষ্ট) দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামে এ নির্মম ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ বছর আগে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের ঋতু পর্ণা (২০)-এর সঙ্গে একই উপজেলার বাউসী উত্তর পাড়া গ্রামের মুকুল মিয়ার বিয়ে হয়। তারা দুজনই ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। তবে মুকুল মিয়া একজন মাদকাসক্ত ব্যক্তি হওয়ায় প্রায়ই ঋতুকে শারীরিক নির্যাতন করতেন। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে ঋতু তার বাবার বাড়িতে আশ্রয় নেন।

ঘটনার দিন, বৃহস্পতিবার দুপুরে ঋতু যখন তার বাবার বাড়িতে খাচ্ছিলেন, তখন হঠাৎ স্বামী মুকুল এসে তার কাছে মোবাইল ফোন চায়। ঋতু ফোন দিতে অস্বীকার করলে মুকুল ক্ষিপ্ত হয়ে ধারালো বঁটি দিয়ে তার মাথা, কান ও বাম হাতে একের পর এক কোপাতে থাকে। ঋতুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয়রা অভিযুক্ত মুকুল মিয়াকে আটক করলেও সুলতান মিয়া নামে এক ব্যক্তি তাকে ছেড়ে দেন বলে সরিষাবাড়ী থানার এসআই সুব্রত কুমার সরকার নিশ্চিত করেছেন।

এ ঘটনায় সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানিয়েছেন যে, অভিযোগ পাওয়া মাত্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD