April 19, 2026, 2:22 pm
শিরোনাম :
প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার অনেক উপকারী ফল তেতুল কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ

জামালপুরে চ্যানেল এস -এ প্রতিনিধি শামীমকে হুমকি

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, August 7, 2025
  • 727 সময় দেখুন

জামালপুরে চ্যানেল এস -এ প্রতিনিধি শামীমকে হুমকি

মোঃ আনোয়ার হোসাইন

বিশেষ প্রতিনিধি, জামালপুর।

জামালপুরে একটি সংবাদকে কেন্দ্র করে সাংবাদিক শামীমকে হুমকি দিয়েছেন এক নারী। এই ঘটনায় জেলার সাংবাদিকদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ।
সাংবাদিক শামীম হোসেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এস -এ জামালপুর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন এবং তিনি শহরতলীর পূর্ব নাসিরপুর গ্রামের মৃত তোয়াজ উদ্দিনের সন্তান।
সাংবাদিক শামীমকে হুমকি দেয়া নারীর নাম সুমাইয়া বলে জানা গেছে।
সাংবাদিক শামীম হোসেন জানান-টাকা লেনদেনকে কেন্দ্র করে রাস্তায় প্রকাশ্যে তিন নারীর মারামারির ঘটনা ঘটে। গত রোববার বিকালে জামালপুর শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও তার হাতে আসে। ভিডিওতে দেখা যায়, রাস্তায় এক নারী আরেক নারীকে টাকা চেয়ে মারধর করছেন এবং পাশে থাকা আরেক নারী তাকে সহায়তা করছেন।
শামীম আরো জানান- ঘটনার বিষয়ে জানতে চাইলে তাকে ফোনে হুমকি দেন সুমাইয়া নামের এক নারী। তিনি মারামারির ভিডিও সংবাদ মাধ্যমে প্রচার না করতে হুমকি দেন। সংবাদ হলে একজন পুলিশ সদস্যের চাকরি থাকবে না বলেও তিনি হুমকি দেন।
এই বিষয়ে জানতে অভিযুক্ত নারী সুমাইয়া মোবাইল ফোনে মঙ্গলবার রাত ৮টা ১ মিনিটের দিকে দুইবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ঘটনায় জেলার সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD