শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

চুয়াডাঙ্গায় বিএডিসি ডিলারদের মাধ্যমে ইউরিয়া ও আমদানিকৃত সার সরবরাহের দাবিতে চুয়াডাঙ্গায় স্মারকলিপি।

প্রতিবেদকের নাম
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১০০১ সময় দেখুন
৮৯

চুয়াডাঙ্গায় বিএডিসি ডিলারদের মাধ্যমে ইউরিয়া ও আমদানিকৃত সার সরবরাহের দাবিতে চুয়াডাঙ্গায় স্মারকলিপি

চুয়াডাঙ্গা প্রতিনিধি (০৭-০৮-২৫) :চুয়াডাঙ্গা জেলা বিএডিসি বীজ ও সার ডিলার সমিতির পক্ষ থেকে গত বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। বিএডিসি সার ডিলার সমিতির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফরিদ হোসেন স্বাক্ষরিত এ স্মারকলিপি কৃষি উপদেষ্টার বরাবর প্রেরণ করা হয় জেলা প্রশাসকের মাধ্যমে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে চুয়াডাঙ্গা জেলার বিএডিসি ডিলাররা শুধুমাত্র টিএসপি, ডিএপি ও এমওপি সার অল্প পরিমাণে সরবরাহ পান, যা স্থানীয় কৃষকদের প্রয়োজন পূরণে মোটেও যথেষ্ট নয়। বিশেষ করে ইউরিয়া সার ডিলারদের মাধ্যমে না পাওয়ায় কৃষকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, ইউরিয়া সার কৃষি উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হলেও বর্তমানে তা বিএডিসি ডিলারদের মাধ্যমে সরবরাহ করা হয় না। ফলে কৃষকদেরকে অধিক মূল্যে ও দূরবর্তী বিসিআইসি ডিলারদের কাছ থেকে সার কিনতে হচ্ছে, যা আর্থিক ও ভৌগোলিকভাবে তাদের জন্য কষ্টসাধ্য।
চুয়াডাঙ্গা বিএডিসি বীজ ও সার ডিলার সমিতি দাবি করে, ইউরিয়া ও আমদানিকৃত নন-ইউরিয়া সার বিএডিসি ডিলারদের মাধ্যমে সরবরাহের ব্যবস্থা গ্রহণ করলে কৃষকরা সহজেই, ন্যায্যমূল্যে সার সংগ্রহ করতে পারবেন। এতে কৃষিকাজের উৎপাদনশীলতা বাড়বে এবং সার সংকটও অনেকটাই কমে আসবে।আবেদনটি গ্রহণ করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজানুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন ডিলার সমিতির সদস্য শাহিন বিশ্বাস, শাহাজাহান আলী এবং শরিফুল ইসলাম।এছাড়াও অনুলিপি প্রেরণ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অফিস চুয়াডাঙ্গা ও বিএডিসি সার বিভাগের মহাব্যবস্থাপক, ঢাকা বরাবর।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD