April 19, 2026, 2:20 pm
শিরোনাম :
প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার অনেক উপকারী ফল তেতুল কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ

সরিষাবাড়ী উপজেলায় জাল টাকা সহ এক ব্যক্তি আটক।

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, August 6, 2025
  • 546 সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক:

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় জাল টাকা সহ মামুনুর রশিদ (৪০) নামে সাবেক পুলিশ সদস্য কে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। বুধবার (৬ আগষ্ট) উপজেলার আরামনগর এলাকার সোনালী ব্যাংক (পিএলসি) শাখা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রুহিলি গ্রামের আনোয়ার হোসেন মনোহর এর ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানার এস.আই (নিরস্ত্র) শাহীন মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মামুনুর রশিদ কে সন্দেহজনক অবস্থায় আটক করেন। পরে তার দেহ ও ব্যাগ তল্লাশি করে ৫০০ টাকার জাল নোট ৩২টি (মূল্য ১৬ হাজার টাকা), এবং নগদ ১০০০ টাকার নোট ১০০টি ও ৫০০ টাকার নোট ২০০টি সহ মোট ২ লক্ষ টাকা পাওয়া যায়।
জাল টাকা সহ আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, বিভিন্ন উৎস থেকে এ জাল টাকা সংগ্রহ করে তা সাধারণ জনগণের কাছে আসল টাকা হিসেবে সরবরাহ করতেন বলে মামলার বাদী সরিষাবাড়ী থানার এস আই শাহীন মিয়া নিশ্চিত করেন ।
আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সরিষাবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান (রাশেদ) বিষয়টি নিশ্চিত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD