April 17, 2026, 7:35 am
শিরোনাম :
সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ কানাডার মুলধারার রাজনীতিতে বাঙালী বংশোদ্ভূত মৌলভীবাজারের ডলি বেগম অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত গাঁজা সেবন ও বহনের অপরাধে নীলফামারী কোর্টের মুহুরী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মৃত্যু কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ রশিদপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বর্ষবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দুর্ভোগের চরম সীমায় তিন ইউনিয়নের মানুষ। সুন্দরবন ও উপকুলীয় এলাকায় কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান ইসলামপুর পৌরসভায় উন্নয়ন ব্যয় নিয়ে বিভ্রান্তি: সংবাদপত্রের প্রতিবেদনের বিপরীতে দাপ্তরিক হিসাবের চিত্র

র‍্যাবের অভিযানে বাঁশবাগান থেকে অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার

প্রতিবেদকের নাম
  • Update Time : Friday, January 23, 2026
  • 73 সময় দেখুন

র‍্যাবের অভিযানে বাঁশবাগান থেকে অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার

স্টাফ রিপোর্টার

নীলফামারীর জলঢাকা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।২২-০১-২০২৬ বৃহস্পতিবার গভীর রাতে জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের পূর্ব বালাগ্রাম এলাকার একটি বাঁশবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।
র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এর সিপিসি-২ এর একটি অভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় স্থানীয় মৃত আছির উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেনের মালিকানাধীন বাঁশবাগানে তল্লাশি চালানো হলে একটি হলুদ রঙের শপিং ব্যাগের ভেতরে লুকানো অবস্থায় পিস্তলটি পাওয়া যায়। তবে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত পিস্তলটি অবৈধ এবং এটি কীভাবে সেখানে এলো—তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
র‍্যাব আরও জানায়, উদ্ধার করা অস্ত্রটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জলঢাকা থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে জলঢাকা থানায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় র‍্যাব ও পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD