July 6, 2026, 5:58 pm
শিরোনাম :
পঞ্চগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮পরিবার নিঃস্ব, পুড়ে ছাই ৩০-৩৫টি বসতঘর কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮ কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত পানছড়িতে ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্য নিহত ৮৪টি মাদ্রাসায় আল মানাহিল ফাউন্ডেশনের ৩ কোটি ৭০ লক্ষ টাকার অনুদান প্রদান। খানসামায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট,জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ রামগড়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামী শাহিনের মৃত্যুদণ্ড ডিমলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

৮৪টি মাদ্রাসায় আল মানাহিল ফাউন্ডেশনের ৩ কোটি ৭০ লক্ষ টাকার অনুদান প্রদান।

মো লুৎফুর রহমান রাকিব, আন্তর্জাতিক প্রতিনিধি
  • Update Time : Monday, July 6, 2026
  • 43 সময় দেখুন

অসহায় ও এতিম ছাত্র-ছাত্রীদের ভরণ-পোষণ ও শিক্ষাসেবার ধারাবাহিকতায় আল মানাহিল ফাউন্ডেশন দেশের ৮৪টি মাদ্রাসায় মোট ৩ কোটি ৭০ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করেছে।

চট্টগ্রামে আল মানাহিল ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দীন জমির উদ্দীন, সিজেকেএস-এর অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, আল মানাহিল ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দীন জমির উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুফতি হুমায়ুন কবির খালভী, পটিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জাহেদুল্লাহ সাহেবসহ বিভিন্ন মাদ্রাসার সম্মানিত আলেম, শিক্ষক ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আল মানাহিল ফাউন্ডেশনের পক্ষ থেকে মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এ সময় মাননীয় প্রতিমন্ত্রী আল মানাহিল ফাউন্ডেশনের শিক্ষা, দাওয়াহ, মানবিক সহায়তা ও এতিম কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আল মানাহিল যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয় এবং অনুকরণীয়। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

আমরা মহান আল্লাহ তা’আলার দরবারে দোয়া করি, তিনি যেন এই অনুদানকে এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য কল্যাণকর করেন, সংশ্লিষ্ট সকল দাতা, শুভানুধ্যায়ী ও কর্মীদের উত্তম প্রতিদান দান করেন এবং আল মানাহিলের সকল খেদমতকে কবুল করে আরও ব্যাপকভাবে দ্বীন ও মানবতার সেবায় নিয়োজিত থাকার তাওফীক দান করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD