বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছরে ‘আত্রাই বার্তা’—বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোপালগঞ্জ জেলা ছাত্রদলের প্রাণপ্রিয় নেতা সাইফুল ইসলাম ইসলামপুরে এতিমখানার কমিটি নিয়ে হট্টগোল, সমাজসেবা কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি চিকিৎসক ডা. অদিতি সাহা অনন্যা গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের;কুলিয়ারচরে একই স্থান থেকে ফের সরকারি গাছ কাটার অভিযোগ রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রি হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান প্রায় ৩০ বছরের জমি বিরোধের অবসান, ৩৮ শতাংশ জমি ছেড়ে দিলেন ইউপি সদস্য। কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ রহিমআফ্রোজের দেশসেরা ডিলার গোপালগঞ্জের ‘উল্কা অটোবাইক’,প্রোপ্রাইটর রবিউল ইসলামকে ঘিরে প্রশংসার জোয়ার

১০ বছরে ‘আত্রাই বার্তা’—বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১২ সময় দেখুন
১৪

সত্য,বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে সামনে রেখে পথচলার ১০ বছর পূর্ণ করেছে দিনাজপুরের জনপ্রিয় অনলাইন সংবাদপোর্টাল ‘আত্রাই বার্তা’। ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, কেক কাটা,মধ্যাহ্নভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৯ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় দিনাজপুরের রামসাগর রেস্ট হাউসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই বার্তা’র সম্পাদক মো.মোজাফফর হোসেন। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন (রেজি.নং-রাজ: ২৯৩৬)-এর সভাপতি মো.মোফাচ্ছিলুল মাজেদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আতিউর রহমান আতিক,আলহাজ মো.ফারুক চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সৈয়দ আলী।

প্রধান অতিথির বক্তব্যে মো. মোফাচ্ছিলুল মাজেদ বলেন, সাংবাদিকতার মূল শক্তি হলো সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থ। অনলাইন গণমাধ্যমকে তথ্য পরিবেশনে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি ‘আত্রাই বার্তা’র উত্তরোত্তর সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন।

বিশেষ অতিথি আতিউর রহমান আতিক বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর সময়ে অনলাইন গণমাধ্যম দ্রুত মানুষের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে দ্রুততার পাশাপাশি সংবাদের সত্যতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা নিশ্চিত করা জরুরি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে পারে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক খানসামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অবজারভার পত্রিকার খানসামা উপজেলা প্রতিনিধি সিকান্দার আলী কাবুল। পরে অতিথিদের উপস্থিতিতে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আলোচনা সভা শেষে মধ্যাহ্নভোজ এবং দেশ, জাতি ও ‘আত্রাই বার্তা’র উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ভোরের পাতা’র দিনাজপুর জেলা প্রতিনিধি খাজানুর হায়দার লিমন,যুগান্তরের ফুলবাড়ী প্রতিনিধি ইমাম রেজাসহ উপস্থিত সাংবাদিকরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজনেস বাংলাদেশ’র দিনাজপুর জেলা প্রতিনিধি ওয়াহেদুর রহমান,দি ডেইলি মর্নিং গ্লোরি’র জেলা প্রতিনিধি আবু কাওসার, খবর একদিনের স্টাফ রিপোর্টার সুমন চন্দ্র রায়,এমকে টেলিভিশনের স্টাফ রিপোর্টার কোয়াসিম সিদ্দিকী জনি,বিজয় টেলিভিশনের ক্যামেরাপার্সন মেহেদী হাসান,বেলাল হোসেন,রাকিবুল ইসলাম রাকিবসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরিমল চন্দ্র দাস (পিসি দাস) ও একুশে সংবাদ-এর স্টাফ রিপোর্টার মোঃ মাসুদ রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আত্রাই বার্তা’র বার্তা সম্পাদক মো. নেছারুল ইসলাম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD