রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৭৫ সময় দেখুন
৩২

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিজামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পারিবারিক সূত্র জানায়,শিশুটি গত রোববার সদর উপজেলার বনগ্রামের নানাবাড়ি থেকে নিজামকান্দি গ্রামে খালার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে অবস্থানকালে নিজামকান্দি পূর্বপাড়ার কালাম শেখের ছেলে মুরসালিন শেখ তাকে ফুসলিয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ ও প্রাণনাশের ভয়ভীতি দেখানো হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
পরে শিশুটি অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে পরিবারকে বিষয়টি জানায়। ওইদিন সন্ধ্যায়ই তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুর খালু শরিফুল ইসলাম বলেন,মাঠে ধান কাটার মৌসুম চলায় পরিবারের সবাই ব্যস্ত ছিল। আমার ছোট সন্তানকে দেখাশোনার জন্যই ওকে (ভুক্তভোগী) নিয়ে আসা হয়েছিল। কিন্তু মুরসালিন ওর ওপর এই পাশবিক নির্যাতন চালাবে তা কল্পনাও করতে পারিনি। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস জানান,শিশুটিকে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে আবেদন করা হলে নিয়ম অনুযায়ী তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আনিসুর রহমান বলেন,বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD