রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৭৫ বছরেরও বেশি সময় পর সৌদিতে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ। সৌদি আরবে মেশিনে কাটা পড়ে বাংলাদেশি যুবক নাদিম হোসেন নিহত হন জামালপুরের সরিষাবাড়ীতে জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ না দেওয়ার অভিযোগে তীব্র ক্ষোভ চাঁদপুরে কাজ শেষ হওয়ার আগেই ফাটল, প্রশ্নের মুখে ২ কোটি ২০ লাখ টাকার সেতু বৃক্ষরোপণ করে তারাগঞ্জে সাবেক সেনা সদস্য আমির আলীর নির্বাচনী প্রচারণা শুরু দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: বদলি বাতিলের দাবিতে উপজেলাবাসী ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ০১জন আসামীসহ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ইয়াবা ইস্কফ সিরাপ এবং যৌন উত্তেজক সিরাপ আটক।। দীঘিনালায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা আরপিএমপি হাজীরহাট থানার অভিযানে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার-৩ সুন্দরবনের অজগরের হানা: বন থেকে উদ্ধার করে পুনরায় অবমুক্ত

সৌদি আরবে মেশিনে কাটা পড়ে বাংলাদেশি যুবক নাদিম হোসেন নিহত হন

মো:লুৎফুর রহমান রাকিব,আন্তর্জাতিক প্রতিনিধি।।
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৫ সময় দেখুন
১৯

সৌদি আরবের একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করার সময় মেশিনে কাটা পড়ে কুমিল্লার বুড়িচং উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের বুকারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নাদিম হোসেন (২৭) কুমিল্লার বুড়িচং পৌরসভার যদুপুর গ্রামের সামাদ মিয়ার ছেলে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন এবং জীবিকার তাগিদে মাত্র ১০ মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।

ঘটনার সময় নাদিম কারখানার একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ মেশিন পরিষ্কার করতে সেটির ভেতরে প্রবেশ করেন। এ সময় বাইরে থাকা কয়েকজন সহকর্মী অসাবধানতাবশত মেশিনটি চালু করে দিলে তিনি ভেতরেই আটকা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় কারখানার তিন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য সৌদি পুলিশ আটক করেছে বলে নিহতের পরিবার দাবি করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD