June 25, 2026, 6:07 pm
শিরোনাম :
কুমিল্লা নগরীর কাটাবিলে দুই গ্রুপের সংঘর্ষ ও গুলিবর্ষণে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। নোয়াখালী চৌমুহনীতে আবাসিক হোটেল থেকে আটক ১৪ সিদরাতুল মুনতাহার কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ২০ পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি আটক-১ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সামাজিক দায়বদ্ধতায় ওয়ালটন, টুঙ্গিপাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

সিদরাতুল মুনতাহার কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, June 25, 2026
  • 26 সময় দেখুন

সিদরাতুল মুনতাহার কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা

স্টাফ রিপোর্টার
রংপুর।
মাত্র ২৬ বছর বয়সে ২টি কিডনির কর্মক্ষমতা নষ্ট হওয়ায় ডায়ালাইসিস করে জীবন অতিবাহিত করছে ফ্যাশন ডিজাইনার সিদরাতুল মুনতাহা।রংপুরে গঠন করা হয়েছে ”সিদরাতুল মুনতাহা চিকিৎসা তহবিল”। রংপুর মহানগরীর শিরিনপার্ক পান্ডার দীঘি এলাকার বাসিন্দা সাংবাদিক মো: সুজা উদ্দীন সরকার সুয়েজ এবং সাংবাদিক মোছা: নিলুফা ইয়াসমিন এর একমাত্র কন্যা সিদরাতুল মুনতাহার কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা। দীর্ঘ ৮ বছর চিকিৎসা অব্যাহত রেখে এখন সর্বশান্ত এই মধ্যবিত্ত পরিবার। রংপুর মেডিকেল কলেজ হসপিটাল এর কিডনি স্পেশালিষ্ট ডা: সুশান্ত কুমার বর্মন এবং ঢাকার সেন্টার ফর কিডনি ডিজিজ এন্ড ইউরোলজি (সিকেডি) এর কিডনি স্পেশালিষ্ট প্রফেসর ডা: মো: কামরুল ইসলাম এর চিকিৎসাধীন সিদরাতুল মুনতাহার জীবন বাঁচাতে দ্রুত কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। মেয়েকে বাঁচাতে পিতা সুয়েজ নিজের একটি কিডনি দিতে প্রস্তুত থাকলেও সাংবাদিকতা পেশায় স্বল্প আয়ের মানুষ হিসেবে দেশের বাইরে চিকিৎসা ব্যয় নিয়ে অন্ধকার নেমে এসেছে ঐপরিবারে। সমাজ , দেশ ও দেশের বাইরে মানবিক, সচ্ছল এবং বিত্তশালী মানুষকে ”সিদরাতুল মুনতাহা চিকিৎসা তহবিল” হিসাব নং সঞ্চয়ী ৪৪৯৯০১০০১২৭৬১ রূপালী ব্যাংক পি এলসি, রাউটিং নম্বর ১৮৫৮৫০৮৫৪ ডিসির মোড় মহিলা শাখা রংপুর এই ঠিকানায় আর্থিক ও সার্বিক সহযোগিতা করতে অনুরোধ জানিয়েছেন সিদরাতুল মুনতাহার পরিবার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD