রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

সামাজিক দায়বদ্ধতায় ওয়ালটন, টুঙ্গিপাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা

প্রতিবেদকের নাম
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭৭ সময় দেখুন
৩১

সামাজিক দায়বদ্ধতায় ওয়ালটন, টুঙ্গিপাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করতে বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ওয়ালটন প্লাজা। বুধবার দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় বাসিন্দা ও ওয়ালটনের গ্রাহকরা অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, পরামর্শ ও চিকিৎসাপত্র গ্রহণ করেন।

টুঙ্গিপাড়া শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত ওয়ালটন প্লাজা কার্যালয়ে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধনের পর সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এলাকার অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের পাশাপাশি ওয়ালটনের গ্রাহকরাও এ সেবার আওতায় আসেন।

ক্যাম্পে একজন অভিজ্ঞ চিকিৎসক ও তাঁর সহকারী দিনব্যাপী রোগীদের বিভিন্ন স্বাস্থ্যসমস্যা সম্পর্কে পরামর্শ প্রদান করেন এবং প্রয়োজনীয় চিকিৎসাপত্র সরবরাহ করেন। বিনামূল্যে এ ধরনের চিকিৎসাসেবা পেয়ে উপকৃত হওয়ার কথা জানান সেবাগ্রহীতারা।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা মোঃ বাবু শেখ বলেন, ওয়ালটনের পণ্য কেনার মাধ্যমে তিনি ক্যাম্পের বিষয়ে জানতে পারেন। এখানে এসে বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

টুঙ্গিপাড়া ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. বাইজিদ মুন্সি বলেন, “ওয়ালটন শুধু ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাই নয়, সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও সমানভাবে সচেতন। স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নিয়েই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

ওয়ালটন প্লাজার এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD