রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

সাতক্ষীরার সেই কাজীর বিরুদ্ধে ভুয়া নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে ঘিরে নতুন বিতর্ক

সাতক্ষীরা প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪২ সময় দেখুন
৫৩

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বিবাহ নিবন্ধক (কাজী) মো.বাকী বিল্লাহর বিরুদ্ধে একাধিক ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ উঠেছে। সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের নিবন্ধনকে কেন্দ্র করে বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি একটি ব্যক্তিগত ভিডিও প্রকাশিত হলে তিনি দাবি করেন, ভিডিওটি তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বৈধ বৈবাহিক সম্পর্কের। পরবর্তীতে গত ১৭ জুন (২০২৬) তারিখের একটি কাবিননামাও প্রকাশ পায়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে গাবুরার কাজী বাকী বিল্লাহ দাবি করেন, বর-কনে ও সাক্ষীদের উপস্থিতিতে তিনি নিয়ম মেনেই ওই বিয়ের নিবন্ধন সম্পন্ন করেছেন।

তবে স্থানীয়দের একাংশের অভিযোগ,উক্ত কাবিননামাসহ এই কাজী অতীতেও কয়েকটি বিতর্কিত ও ভুয়া বিবাহ নিবন্ধন করেছেন। অবশ্য এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি তদন্ত প্রতিবেদন বা আদালতের সিদ্ধান্ত সামনে আসেনি।

এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়ে সমালোচনা শুরুর পর থেকে বিতর্কিত কাজী বাকী বিল্লাহর অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগের বিষয়ে কথা বলতে তার ব্যবহৃত মোবাইল নম্বরটিতে (০১৭১১৯৬২৭১১) একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তিনি আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া দাবিরও নিরপেক্ষ সত্যতা মেলেনি।

এদিকে গাবুরা ইউনিয়নের এই বিবাহ নিবন্ধকের বিরুদ্ধে ওঠা নানা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট প্রশাসন ও কাজী নিবন্ধন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন মহল। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

মোবাইল সংযোগ বন্ধ থাকায় এসব অভিযোগের বিষয়ে কাজী মো. বাকী বিল্লাহর কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
শেখ ফরিদ আহমেদ ময়না সাতক্ষীরা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD