রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

সন্তানের অবহেলা ও নির্যাতনের অভিযোগে মানবেতর জীবন, ৯৭ বছরের বৃদ্ধের শেষ ভরসা ভিক্ষা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫০ সময় দেখুন
৫৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর সন্তানদের বিরুদ্ধে। এ ঘটনায় আইনি প্রতিকার চেয়ে তিনি টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সালাম (৯৭),মৃত ওমেদ আলী বিশ্বাসের ছেলে। তাঁর তিন ছেলে ও চার মেয়ে রয়েছে। অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁর ছেলেরা সবাই আয়-রোজগার করলেও কেউ তাঁর ভরণপোষণের দায়িত্ব পালন করেন না।

বৃদ্ধ আব্দুস সালামের অভিযোগ,বড় ছেলে অলী বিশ্বাসের প্ররোচনায় অন্য ছেলেরাও তাঁর দেখাশোনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে জীবিকার তাগিদে বাধ্য হয়ে তাঁকে পথে পথে ভিক্ষা করে দিন কাটাতে হচ্ছে। তিনি আরও দাবি করেন, খাবার বা পরনের কাপড় চাইলে ছেলেরা প্রায়ই তাঁর সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক নির্যাতন করে। এমনকি তাঁর ব্যবহৃত কাঁথা-কম্বলেও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে তিনি বলেন,বয়সের ভারে ন্যুব্জ হয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। তাই সন্তানদের কাছ থেকে আইন অনুযায়ী ভরণপোষণ নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অলী বিশ্বাস অভিযোগের কিছু অংশের সত্যতা স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, তিন ভাইয়ের মধ্যে মেজো ভাই তাঁদের বাবা-মায়ের কোনো খোঁজখবর নেন না। কেন নেন না, সে বিষয়ে বাবাকে মেঝো ভাইয়ের কাছেই জানতে বলেন তিনি। অলী বিশ্বাসের ভাষ্য, তাঁদের বাবা মেজো ছেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না বা কিছু বলেন না। এ কারণেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন।

স্থানীয়দের ভাষ্য,সারাজীবন সন্তানদের ভবিষ্যৎ গড়তে কঠোর পরিশ্রম করা এই বৃদ্ধ আজ অবহেলা ও অসহায়ত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। তাঁদের মতে,এ ঘটনা শুধু একটি পরিবারের নয়; এটি সমাজে বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিকতার প্রশ্নও সামনে এনে দিয়েছে।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন”অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সমাজে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD