রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

শিক্ষার্থী পিয়েল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে জলঢাকায় মানববন্ধন।

প্রতিবেদকের নাম
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৭৭ সময় দেখুন
৩৫

শাহীনুর রহমান
নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় কলেজ শিক্ষার্থী কিবরিয়া ইসলাম পিয়েল হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী, স্বজন ও সহপাঠীরা।আজ মঙ্গলবার দুপুরে জলঢাকা উপজেলার মীরগঞ্জ বাজার মোড়ে ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে কয়েকশ মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, পিয়েল হত্যাকাণ্ডের ২৭ দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামিসহ অন্য আসামিদের গ্রেপ্তার করা হয়নি। এতে পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।বক্তারা অবিলম্বে সব আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাস্তা আটকিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

উল্লেখ্য, জমি-সংক্রান্ত বিরোধের জেরে গত ১০ জুন জলঢাকার পূর্ব শিমুলবাড়ী গ্রামে হামলার ঘটনায় নিহত হন জলঢাকা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী কিবরিয়া ইসলাম পিয়েল।চাঞ্চল্যকর হত্যাকান্ডটি এলাকাজুরে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

এ বিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ নাজমুল আলম বলেন,মূল আসামীসহ অন্যান্য আসামী আটকের চেস্টা চালিয়ে যাচ্ছি।বিষয়টি নিয়ে আমাদের সদস্য কাজ করে যাচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD