রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে রশিদপুর ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৪০৬ সময় দেখুন
৩৪

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে রশিদপুর ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আনোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি
জামালপুর

শহীদ প্রেসিডেন্ট ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের সকল ওয়ার্ডে ( ০৯ টি ওয়ার্ডে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ তারিখ ২০২৬ ইং সোমবার দিনব্যাপী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পৃথকভাবে আয়োজিত এসব অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা সংগ্রামে অবদান এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা বলেন শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার আদর্শ ও দেশপ্রেম আজও জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস হয়ে আছে।

বক্তারা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এ দোয়া ও আলোচনা সভায় স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD