শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরের দেওয়ানগঞ্জে তিন মাসের শিশু পুত্র কে রেখে মা নিখোঁজ রাজাপুরের পালট গ্রামে বিশিষ্ট সমাজসেবক মিনার মাহামুদ জুয়েলের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান সাতক্ষীরার শ্যামনগরে এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে আলেম-ওলামা ও তৌহিদী জনতার মানববন্ধন মুকসুদপুরে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ শোকের ছায়া কুমিল্লা জেলা পুলিশে, না ফেরার দেশে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক ফের তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, ভাঙন আতঙ্ক রাজাপুরের বড়ইয়ায় কৃষি অফিসার কর্তৃক কৃষক কার্ড বিতরণ জরীপ পরিদর্শন ইকনকে সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক রামগড় ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত রামগড় বিজিবির উদ্যোগে আর্থ-সামাজিক উন্নয়নে মানবিক সহায়তা প্রদান

রামগড় ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

মো:মাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬ সময় দেখুন

খাগড়াছড়ির রামগড় রামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প্রতিবার ২৩ জুলাই সকালে রামগড় ৪৩ বিজিবির জোন সদর দপ্তরের বাস্কেটবল মাঠের ট্রেনিং শেডে সভায় সভাপতিত্ব করেন রামগড় ৪৩ বিজিবি জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি।

সভায় জোন অধিনায়ক বলেন, দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা সহ শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে পাহাড়ি ও বাঙালি জনগণের মধ্যে সু- সম্পর্ক বজায় রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, বাংলাদেশ- ভারত সীমান্তবর্তী এলাকায় অবৈধ মাদক ও অস্ত্র চোরাচালান, সীমান্তে পুশিং প্রতিরোধ সহ দূর্ঘটনা, চাঁদাবাজি, অপহরণ, সন্ত্রাসী ঘটনা প্রতিরোধে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

এছাড়াও জনসচেতনতা বৃদ্ধি এবং সীমান্ত এলাকায় শিক্ষা- স্বাস্থ্য উন্নয়নকল্পে সকলকে একযোগে কাজ করার বিষয়ে অভিমত ব্যক্ত করেন।

রামগড় জোনের উপ·অধিনায়ক মেজর মঈনুল আলমের সঞ্চালনায় সভায় বিজিবি’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তাগন বলেন, এ ধরনের নিয়মিত মতবিনিময় সভা নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তোলবে বলে অভিমত ব্যক্ত করেন।

সভায় আরো বক্তব্য রাখেন রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, উপজেলা বিএনপি সভাপতি মো: জসিম উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক মোম আনোয়ার হোসেন, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মোঃ হারুনুর রশিদ, কার্বারী এসোসিয়েশনের সভাপতি হরি সাধন ত্রিপুরা, সাংবাদিক করিম শাহ, রামগড় প্রেস ক্লাবের সদস্য তুহিন নিজাম প্রমূখ।

এতে আরো উপস্থিত ছিলেন, রামগড় বিজিবির সহকারী পরিচালক (এড) মোঃ শামসুল হক সহ পদস্থ কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD