বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ আটক-১ খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও কাজী শামীম, সদস্য সচিব সাংবাদিক নিজাম উদ্দিন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করায়,এম পি দিপু ভুইয়াকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন, চেয়ারম্যান নুরুন্নবী ভূঁইয়া মুকসুদপুরে রিয়ান হত্যা: মানববন্ধনে উত্তাল কমলাপুর, আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ পার্থশী নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে খন্দকার মাহবুব হাসান দিপন এজলাসে পেপার ওয়েট ছুড়ে মারার অভিযোগ, হাসপাতালে ভর্তি শিক্ষানবিশ আইনজীবী কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড থানচিতে সংকট মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধিতে নতুন প্রকল্পের উদ্বোধনী সভা ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত, বাবু এমপির উন্নয়নের ধারায় স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও কাজী শামীম, সদস্য সচিব সাংবাদিক নিজাম উদ্দিন

মোঃমাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৯ সময় দেখুন
১০

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সাত সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নবগঠিত এই কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমকে সভাপতি এবং রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় ক্রীড়াবিদ সাংবাদিক মোঃ নিজাম উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।

গত মঙ্গলবার (১৬ জুলাই) বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান (এনডিসি) স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজির আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আনঞ্জুম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর সিদ্দিকী এবং স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ সাইফুল ইসলাম (সেলিম)।

স্থানীয় ক্রীড়া সংগঠকদের অন্তর্ভুক্ত করে নতুন এ কমিটি গঠিত হওয়ায় রামগড়ের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। তাদের মতে, এ কমিটির মাধ্যমে খেলাধুলার পরিবেশ আরও গতিশীল হবে এবং নতুন প্রজন্মকে ক্রীড়ার প্রতি উৎসাহিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD