রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

রাজাপুরে বেকুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্র্যাককর্মী সিহাব উদ্দিন নিহত!

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৭৫ সময় দেখুন
৩১

রাজাপুরে বেকুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্র্যাককর্মী সিহাব উদ্দিন নিহত!

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালোকাঠির রাজাপুরে ভেকুর ধাক্কায় সিহাব উদ্দীন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কর্মী ছিলেন। ২৫ মে ২০২৬ ইং সোমবার সকালে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের বলাইবাড়ী গ্রামের খন্দকার বাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিহাব উদ্দীন বরিশালের গৌরনদীর মাহিলাড়া এলাকার বাসিন্দা মাকসুদুর রহমানের ছেলে। ঈদুল আযহার ছুটিতে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ঝালকাঠির রাজাপুর হয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সড়কের পাশ থেকে উঠতে থাকা একটি ভেকু মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সিহাবের সহকর্মী ও স্বজনরা ঘটনাস্থলে ভিড় করেন। রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং যান চলাচল স্বাভাবিক করেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ভেকু চালককে আটক করা যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD