শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরের দেওয়ানগঞ্জে তিন মাসের শিশু পুত্র কে রেখে মা নিখোঁজ রাজাপুরের পালট গ্রামে বিশিষ্ট সমাজসেবক মিনার মাহামুদ জুয়েলের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান সাতক্ষীরার শ্যামনগরে এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে আলেম-ওলামা ও তৌহিদী জনতার মানববন্ধন মুকসুদপুরে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ শোকের ছায়া কুমিল্লা জেলা পুলিশে, না ফেরার দেশে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক ফের তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, ভাঙন আতঙ্ক রাজাপুরের বড়ইয়ায় কৃষি অফিসার কর্তৃক কৃষক কার্ড বিতরণ জরীপ পরিদর্শন ইকনকে সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক রামগড় ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত রামগড় বিজিবির উদ্যোগে আর্থ-সামাজিক উন্নয়নে মানবিক সহায়তা প্রদান

রাজাপুরের বড়ইয়ায় কৃষি অফিসার কর্তৃক কৃষক কার্ড বিতরণ জরীপ পরিদর্শন

আলমগীর শরীফ,ঝালকাঠি প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৪ সময় দেখুন
২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী “তারেক রহমান” কর্তৃক ঘোষিত কৃষক কার্ড বিতরণ বাস্তবায়নের লক্ষে ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলা কৃষি অফিস কর্তৃক যাচাই বাছাই পুর্বক ১৬ জুলাই ২০২৬ থেকে ০৫ আগষ্ট পর্যন্ত সরেজমিনে তথ্য সংগ্রহ সাপেক্ষে কৃষক কার্ড বিতরনের কাজ শুরু করা হয়েছে।
উক্ত কাজ অদ্য ২৩ জুলাই ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসার মোসাঃ শাহিদা শারমিন আফরোজ।
এসময় উপস্থিত ছিলেন বড়ইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মোঃ ফারুক ফকির, গালুয়া ইউনিন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, বড়ইয়া ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ গোলাম কিবরিয়া বাদল, রাজাপুর সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি সাংবাদিক মোঃ আলমগীর শরীফ, উপজেলা উপ সহকারী কৃষি অফিসার পলাশ হালদার, সৌরভ মিস্ত্রী, পল্লব মজুমদার, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যতম নেতা মোঃ নুরুজ্জামান, সুমন হাওলাদার, ফায়জুল ইসলাম, আরিফ হাসান লুৎফর, ইব্রাহীম আকন, ক্রীড়াবিদ আমিনুল ইসলাম ফকির, কৃষক ইলিয়াস শরিফ, রুহুল আমিন, কৃষাণি হনুফা বেগম ও কলেজ শিক্ষার্থী সজীব হোসেন।
বড়ইয়া কাছারিবাড়ী বাজার বিএনপি কার্যালয় পরিদর্শন সভায় বক্তারা বলেন যে, কৃষক নির্বাচনে যেনো কোন অকৃষক অন্তর্ভুক্ত না হয় এবং কোন পেশাদার কৃষক বাদ না-পরে সেদিকে লক্ষরেখে নির্ভুল কাজ পরিচালনা করতে হবে। এছাড়াও পরিদর্শনকারী অফিসার মোসাঃ শাহিদা শারমিন আফরোজ কৃষি কার্ডের উপকারীতা ও কাদের জন্য এই কার্ড সে বিষয়ে বিস্তারিত অবগত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD