রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর।।
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫০ সময় দেখুন
৬১

অদ্য (২১ জুলাই) মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স অডিটোরিয়ামে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরপিএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ, ডিসি (ক্রাইম)
মোঃ মাহফুজুর রহমান, ডিসি(এস্টেট এন্ড ডেভেলপমেন্ট), মোঃ আবদুর রহমান, ডিসি (ডিবি), সনাতন চক্রবর্তী, ডিসি( ট্রাফিক) মারুফ আহমেদ,
এছাড়াও বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যবৃন্দ তাঁদের নিজ নিজ মতামত, দায়িত্ব পালনে চ্যালেঞ্জ এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সমস্যাসমূহ উপস্থাপন করেন।

আরপিএমপি পুলিশ কমিশনার
মোহাম্মদ আবদুল মাবুদ কল্যাণ সভায় বলেন, “স্বাস্থ্য, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সততাই হোক প্রতিটি পুলিশ সদস্যের অঙ্গীকার।”

তিনি বলেন, একজন পুলিশ সদস্যের সুস্বাস্থ্য ও মানসিক সুস্থতা পেশাগত দক্ষতার অন্যতম ভিত্তি। তাই প্রত্যেক সদস্যকে স্বাস্থ্যসম্মত জীবনযাপন, নিয়মিত পিটি-প্যারেড এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

মাদক সংক্রান্ত কোনো কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার সুযোগ নেই। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত যে কারও বিরুদ্ধে আইন ও বিভাগীয় বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, ধৈর্য ও জনবান্ধব আচরণ বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সকল সদস্যকে ড্রেস রুল যথাযথভাবে অনুসরণ করে সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।

উক্ত সভায় তিনি মোবাইল ফোন ব্যবহারে সংযম ও সতর্কতার ওপর গুরুত্বারোপ করে বলেন, অনলাইন জুয়া, অনৈতিক ডিজিটাল কার্যক্রম এবং দায়িত্ব পালনের সময় অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার থেকে সবাইকে বিরত থাকতে হবে।

পুলিশ সদস্যদের মানসিক সুস্থতার বিষয়ে তিনি বলেন, সহকর্মীদের প্রতি আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব নিয়ে মেন্টাল সাপোর্ট প্রদান করতে হবে, যাতে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ বজায় থাকে।

এছাড়া তিনি ব্যক্তিগত আর্থিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে বলেন, পুলিশ সদস্যদের পারস্পরিক টাকা ধার নেওয়া বা আর্থিক লেনদেনের অনভিপ্রেত চর্চা থেকে বিরত থাকতে হবে, যাতে পেশাগত সম্পর্ক ও শৃঙ্খলা অটুট থাকে।

মাসিক কল্যাণ সভায় উপস্থিত সকল পুলিশ সদস্যদের সর্বসম্মতিক্রমে আরপিএমপি পুলিশ কল্যাণ ফান্ড পুনরায় চালু করতে পুলিশ কমিশনার
মোহাম্মদ আবদুল মাবুদ সম্মতি জানান।

সবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে উক্ত সভার সভাপতি মাসিক কল্যাণ সভার সমাপ্তি ঘোষণা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD