রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মধ্যে চিকিৎসা সহযোগিতার অর্থ বিতরণ

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫৬ সময় দেখুন
৮১

স্টাফ রিপোর্টার
রংপুর।

আজ (১৩ জুলাই) সোমবার সকালে রংপুর গ্রুপ অডিটোরিয়ামে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে এবং রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মোঃ মিরাজুল মুহসিন এর সঞ্চালনায় বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার আওতায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে চিকিৎসা সহায়তার জন্য অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।

উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, রংপুর গ্রুপের পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক বৃন্দসহ রংপুর গ্রুপ এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

চিকিৎসার জন্য এরকম আর্থিক সহযোগীতা পেয়ে সুবিধাভোগী রোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায় এবং কৃতজ্ঞতা প্রকাশ করে।

কর্তৃপক্ষ জানায়, অনুষ্ঠানে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১০০ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৫০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল উত্তরবঙ্গের রোগীদের সর্বাধুনিক ও উন্নতমানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভিন্নধর্মী নানান উদ্যোগ গ্রহণ করে থাকে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD